বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আইসিসির পূর্ণ সদস্য সব ১৩ দেশের বিপক্ষে সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন তিনি।

বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন হোপ। এর মধ্য দিয়ে ছাড়িয়ে গেলেন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলকে, যারা ১২টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

হোপ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২টি এবং ভারতের বিপক্ষে ১টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন তিনি। চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতেও করেন সেঞ্চুরি।

সবমিলিয়ে ১৩ দেশের বিপক্ষে সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে আছেন হোপ। তার নিচে ১২ দেশের বিপক্ষে সেঞ্চুরি আছে জয়াবর্ধনে, গেইল, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়ার।

ওয়ানডে ফরম্যাটে হোপের সেঞ্চুরি সংখ্যা এখন ১৯—ওয়েস্ট ইন্ডিজের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার সামনে শুধু ক্রিস গেইল (২৫)। একই সঙ্গে ১৪৭ ইনিংসে ৬০০০ রান পূর্ণ করে ক্যারিবীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার ওপরে, প্লাবিত লালমনিরহাটের পাঁচ উপজেলা

‘ভুল হতে পারে, কিন্তু অন্যায় প্রশ্রয় পাবে না’ : জামায়াত আমির

আজ পবিত্র ঈদুল আজহা: ত্যাগের মহিমায় উদ্‌যাপন

নামসর্বস্ব চালের বিক্রি বন্ধে কঠোর হচ্ছে সরকার, বাজার থেকে সরাতে তিন ধাপের উদ্যোগ

‘জাতীয় সনদ’ ৩০ জুলাইয়ের মধ্যে: ঐকমত্য কমিশন

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

কিশোরদের দুই পক্ষের সংঘর্ষ, একজন ছুরিকাহত

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন ও পাকিস্তানের ৫ দফা প্রস্তাব

কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা