শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে সব ধরনের যৌক্তিক সহযোগিতার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।”

তিনি তার নেতাকর্মীদের উদ্দেশে আরও লেখেন, “ঘোষিত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পলাতক হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে

একাত্তরের চেতনা ও অস্তিত্ব রক্ষায় মির্জা ফখরুলের আহ্বান

এসএসসি পরীক্ষা ২০২৬: নতুন নীতিমালা প্রকাশ

ভূমিকম্পে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু, শতাধিক আহত

ক্ষমতায় যেতে নয়, গণতান্ত্রিক উত্তরণ চায় বিএনপি

আনন্দ-উচ্ছ্বাসে বাচসাস’র পরিবার দিবস উদযাপন

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

ফয়সালের ভিডিওর বিষয়ে যা বলল ডিএমপি