শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভূমিকম্পে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ৬ জনের মৃত্যু, শতাধিক আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকা: পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি উল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) ও মেহরাব হোসেন রিমন (১২)। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহত রাফির মা নুসরাত বর্তমানে হাসপাতালে অস্ত্রোপচাররত, তিনি এখনও জানেন না তাঁর সন্তান মারা গেছে।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী: পলাশ উপজেলার মালিতা পশ্চিমপাড়া গ্রামে মাটির দেয়াল চাপায় ৭৫ বছর বয়সী কাজম আলী মারা গেছেন। এছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার দেয়াল ধসের ঘটনায় ওমর (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের জরুরি তৎপরতা শুরু হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত