সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বাড্ডা এলাকায় আজ সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত প্রায় ২ লাখ ৪১ হাজার ‘চিকন চাকার’ রিকশা চলাচলের ওপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় ‘বৃহত্তর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’। প্রাথমিকভাবে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে কেবল মানববন্ধনের কথা থাকলেও, একপর্যায়ে শ্রমিকরা মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পার্শ্ববর্তী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, সড়ক অবরোধের কোনো পূর্ব ঘোষণা ছিল না, ফলে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের জীবিকার প্রধান উৎস ব্যাটারিচালিত রিকশার ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, যা তাঁদের জীবন ধারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান ট্রাফিক বিভাগ ওই রুট ব্যবহারকারী যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। বিকল্প হিসেবে রামপুরা থেকে কুড়িল বা উত্তরামুখী যাত্রীদের বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও ২ দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরা থেকে আগত যানবাহনগুলোকে বাড্ডা রুট এড়িয়ে মহাখালী রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শপথ

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর

গঙ্গার পানির ন্যায্য হিস্যা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

নিবন্ধন পরীক্ষা ছাড়াই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ

সুরমা নদীর তীরে সৌন্দর্য ও বন্যা প্রতিরোধ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুদকের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

দেশে হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু