বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পলাতক হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ

Spread the love

বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান বলেছেন, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে এবং কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এই অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে।

সামসুজ্জোহা খান আরও বলেন, এখন সময় এসেছে নির্বাচনের মাঠে নামোর। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই আগামীতে দেশের সরকার গঠন করবে ইনশাল্লাহ।

বুধবার বিকালে নওগাঁর পত্নীতলার ফুটবল মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের জনগণের দল এবং তাদের বিরুদ্ধে নানা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এসব ষড়যন্ত্র বিএনপিকে আরও শক্তিশালী করেছে। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিরোধী পক্ষ চক্রান্ত করছে, তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব যন্ত্রণা মোকাবিলা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন। পত্নীতলা উপজেলা সভাপতি মোকসেদুল হক শিরি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাকসু নির্বাচন থেকে কমিশনারের পদত্যাগ

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

জুলাই ঘোষণাপত্র হবে দুই-তিন পৃষ্ঠার: মাহফুজ আলম

রাজ্য হিসাবে স্বীকৃতির দাবিতে লাদাখে সংঘর্ষ: নিহত ৪, আহত ৬০+

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে পাকিস্তানের ইরান সীমান্ত বন্ধ

খালেদা জিয়ার পক্ষে বিএনপির প্রচারণা শুরু

শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

শাহজালাল বিমানবন্দরে বহির্গমন টার্মিনালে আগুন, কোনো হতাহতের ঘটনা নেই

‘দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ঘোষণা : চরমোনাই পীর