বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগের দিনই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিটিভি ও বেতার সিইসির ভাষণ রেকর্ড করেছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩০০ আসনের তফসিল আজ প্রকাশ হবে। নির্বাচন ও গণভোটের ভোটের তারিখও আজ জানা যাবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের পূর্বাভাস—ভোট ৮ বা ১২ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা বেশি।

রেওয়াজ অনুযায়ী গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনসহ কমিশনের সদস্যরা। ভোটার তালিকা, দল নিবন্ধন, ব্যালট পেপারের রং ও প্রস্তুতি, মক ভোটিংয়ে সময় ব্যবস্থাপনা, গণনা পদ্ধতি, আউট অব কান্ট্রি ভোটিং, পোস্টাল ভোট—এসব বিষয়ে ইসি রাষ্ট্রপতিকে আপডেট দেয়। রাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান ইসি সচিব।

এদিকে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার ইসির গেজেট আপিল বিভাগ ‘অবৈধ’ ঘোষণা করেছে। তবে ইসির মতে, রায়ের প্রভাব তফসিলে বড় ধরনের পরিবর্তন আনবে না। আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী সংশোধন করা হবে।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকবে, তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ (স্টাম্পিং সেন্টার) থাকবে। এতে কিছু অতিরিক্ত বাজেট যুক্ত হতে পারে।

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত বয়স ১৮ হওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছে ইসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, যা বলল নির্বাচন কমিশন

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

কৌশলগত জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন অচলাবস্থা

মা–মেয়ে হত্যা: গৃহকর্মী ও স্বামীর রিমান্ড মঞ্জুর

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

মধ্যপ্রাচ্যে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি: মির্জা আব্বাস

‘জামায়াত বিশ্বাসযোগ্য নয়, তাদের সমর্থন করতে পারি না’: মির্জা ফখরুল

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক

ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ