মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

Spread the love

উগান্ডার সুপরিচিত বিরোধী নেতা ববি ওয়াইনের শিরশ্ছেদ করতে চান দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। এই সেনাপ্রধান উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োরি মুসেভিনির ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গত রবিবার দেওয়া এক পোস্টে এই হুমকি দেন।

মুহুজি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন। যেমন, ২০২২ সালে তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। পরে অবশ্য এই হুমকি দেওয়ার জন্য তিনি ক্ষমা চান।

এক্সে গত রবিবার দেওয়া এক পোস্টে মুহুজি বলেন, তার বাবা একমাত্র ব্যক্তি, যিনি তার (মুহুজি) হাত থেকে বিরোধী নেতা ববিকে রক্ষা করছেন। যদি তার বাবা না থাকতেন, তাহলে তিনি এখনই ববির মাথা কেটে নিতেন।

১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করছেন মুসেভিনি। ধারণা করা হয়, উগান্ডার ক্ষমতায় মুসেভিনির উত্তরসূরি হবেন তার ছেলে মুহুজি।

তবে উগান্ডায় বেশ জনপ্রিয় এই বিরোধী নেতা ববি। তার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি। তার কয়েকটি পরিচয় আছে। তিনি পপতারকা, অভিনেতা ও আইনজীবী। ২০২১ সালে মুসেভিনির বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন ববি। তিনি দ্বিতীয় হয়েছিলেন।

শিরশ্ছেদের হুমকি পাওয়ার পর ববি এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে ববি বলেছেন, তিনি এই হুমকিকে হালকাভাবে নেননি। এর আগেও বেশ কয়েকবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ববির এই পোস্টের জবাবে মুহুজি লিখেছেন, ‘শেষ পর্যন্ত! আমি আপনাকে জাগাতে পেরেছি? আপনার শিরশ্ছেদ করার আগে আমরা আপনাকে যে ঋণ দিয়েছি, তা পরিশোধ করুন।’

মুহুজির পোস্টের বিষয়ে জানতে উগান্ডা সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। এ ছাড়া সেনাপ্রধান মুহুজির মুখপাত্রের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিল বার্তা সংস্থাটি। কিন্তু কোনো পক্ষের দিক থেকে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লী উন্নয়নে সিরডাপের সঙ্গে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

মুনিয়া ইস্যুতে চাঁদাবাজির অভিযোগ, তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন তথ্য ফাঁস

ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠন

পরিস্থিতি স্বাভাবিক হলে সব ধরনের ভারতীয় ভিসা চালু হবে

৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায়ের দিন আজ

বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

শাহজালাল কার্গো ভিলেজে আগুন: তদন্তে আন্তর্জাতিক টিম