বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আগামীকাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

Spread the love

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীরা একই সময় ফল সংগ্রহ করতে পারবেন।

ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং নির্ধারিত শর্ট কোড 16222-এ এসএমএস পাঠিয়ে জানা যাবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফল প্রকাশ করা হবে না।

এ বছরের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

বিভিন্ন বোর্ড অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা: ঢাকা ২ লাখ ৯১ হাজার ২৪১, রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহ ৭৮ হাজার ২৭৩।
মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ এবং কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত