বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইমরান খান সুস্থ আছেন: আদিয়ালা কারা কর্তৃপক্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:৫৫ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠলে আদিয়ালা কারা কর্তৃপক্ষ স্পষ্ট জানায়—ইমরান খানকে অন্যত্র সরানোর খবর সম্পূর্ণ মিথ্যা। তারা নিশ্চিত করেছে যে তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন।

বুধবার গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্য জায়গায় নেওয়া হয়েছে। এর আগে এক মাসেরও বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি হওয়ায় উদ্বেগ বাড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়ে পড়ে।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খান সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন। তিনি জানান, তার জন্য পাঁচ তারকা হোটেলের মানের খাবার, টেলিভিশন, ব্যায়ামের সরঞ্জাম এবং ডাবল বেডের ব্যবস্থা রয়েছে।

সূত্র: জিও টিভি

সর্বশেষ - অপরাধ