শনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নারী-শিশু নির্যাতন বন্ধে জামায়াত মহিলা বিভাগের ১০ দফা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ

Spread the love

রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে যেসব প্রভাবশালী চক্র অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিকাংশ নির্যাতনের ঘটনায় ক্ষমতাসীন দলের কর্মীদের সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ৫ আগস্টের পর থেকে নির্বাচন পর্যন্ত ৬৩টি ধর্ষণের ঘটনার তথ্য উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা অবিলম্বে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আল্টিমেটাম দেন। মানববন্ধনে নৈতিক দায়িত্ববোধ থেকে নিরাপদ দেশ গড়া এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

পহেলা বৈশাখের নিরাপত্তা: সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণ ‘নির্বুদ্ধিতা’: আমীর খসরু

ছোট ছেলের হাতে চড়, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না : কাজল

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

বিদেশি পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ঐতিহাসিক জয়! প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের