সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধনে দিনাজপুরের পথে নীলফামারীতে প্রধানমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

দেশব্যাপী কৃষি বিপ্লব ও পানিব্যবস্থাপনার উন্নয়নে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নীলফামারী ও দিনাজপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস বার্তা অনুযায়ী, আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের কৃষি ও সেচ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ