মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বৈরাচার পতনের দিন স্মরণে তারেক রহমানের বক্তব্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ

Spread the love

পলাতক স্বৈরাচার একুশ শতকের বাংলাদেশে ভয়াবহ দমন-পীড়নের শাসন চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ঠিক এক বছর আগে আজকের এই দিনে (২০২৪ সালের ৫ আগস্ট) ফ্যাসিস্ট শাসক পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্তির আলো দেখেছিল। এদিনকে অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এই দিনটি এখন রাহুমুক্ত বাংলাদেশের বিজয়ের প্রতীক।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরের দমন-পীড়নের শাসনে মানুষ গুম, খুন, অপহরণ, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ও অন্যান্য গণতন্ত্রকামী দলের হাজার হাজার নেতাকর্মী হয়রানির শিকার হন, ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন।

তারেক রহমান আরও বলেন, ওই সময় বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে নিষ্ক্রিয় করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির নামে কলুষিত করে তোলা হয়। কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে ভেঙে ফেলা হয়েছিল।

তিনি বলেন, এত অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ আর সহ্য করতে পারেনি। তাই সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছিল, যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করে”শাহজাহান চৌধুরী

মাস্ক ও ট্রাম্পের প্রকাশ্যে বিবাদ

এ কে আজাদ আওয়ামী লীগ করেন— নায়াব ইউসুফ

শেখ হাসিনা-আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে ইসি

বউয়ের সঙ্গে ছবি প্রকাশ করে কি লিখলেন তাহসান

বুধবার সকাল থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছাবে: ইসি সানাউল্লাহ

গুলশানে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক, নেতৃত্বে আসছেন তারেক রহমান?