বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনের বিরুদ্ধে দুদকের করা বহুল আলোচিত তিন মামলার রায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেবেন।

ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, অবৈধ প্লট বরাদ্দ ও সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরির অভিযোগে দুদক পৃথক তিনটি মামলা করেছিল। তিন মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, খুরশীদ আলম, কাজী ওয়াছি উদ্দিনসহ মোট ৪৭ জনকে অভিযুক্ত করা হয়।

প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। একই দিনে করা দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জনকে আসামি করা হয়। তৃতীয় মামলায় শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে জাল নথি তৈরি ও সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর আহম্মেদ সালাম জানিয়েছেন, তিন মামলারই সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে। ফলে ৪৭ আসামির সবার সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—প্রত্যাশা করছেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত