বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা-কলকাতা রুটে ‘মৈত্রী’ ফের চালু হতে পারে সেপ্টেম্বরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার পর আবারও ঢাকা-কলকাতা রুটে জনপ্রিয় ‘মৈত্রী এক্সপ্রেস’সহ অন্যান্য আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে (৮ থেকে ১০ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিতব্য ‘ইন্টার-গভর্নমেন্টাল রেলওয়ে মিটিং (আইজিআরএম)’-এ ট্রেন চালুর তারিখ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস—এই তিনটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রয়েছে। এতে করে সাধারণ যাত্রী, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসংক্রান্ত কাজে যাতায়াতকারী বাংলাদেশিদের সড়ক ও আকাশপথের মতো ব্যয়বহুল বিকল্প বেছে নিতে হচ্ছে। দীর্ঘ ব্যবধানের পর অনুষ্ঠিত হতে যাওয়া এই দ্বিপক্ষীয় বৈঠক ঘিরে দুই দেশের যাত্রীদের মধ্যে নতুন করে আশা জেগেছে। তবে বৈঠক শেষে উভয় দেশের আনুষ্ঠানিক ঐকমত্যের পরই ট্রেন চলাচলের চূড়ান্ত সময়সূচি জানা যাবে।

সর্বশেষ - অপরাধ