রবিবার , ২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ

Spread the love

চলতি আগস্ট মাসের জন্য ভোক্তাপর্যায়ে বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে গত জুলাই মাসের ১ হাজার ৫২৮ টাকার সিলিন্ডার এখন রিটেইলার পয়েন্টে মূসকসহ ১ হাজার ৫৯৮ টাকায় কিনতে হবে গ্রাহকদের। রোবাবার (২ আগস্ট) বিকেলে বিইআরসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যসূচি ঘোষণা করা হয় এবং জানানো হয় যে আজ রবিবার সন্ধ্যা থেকেই সারা দেশে এটি কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দর পরিবর্তন ও ডলারের বিনিময়মূল্য সমন্বয় করে বিইআরসি প্রতি মাসেই এলপিজির মূল্য ঘোষণা করে থাকে। বিইআরসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, ভোক্তাপর্যায়ে ঘোষিত এই রিটেইল মূল্য পরবর্তী সরকারি নির্দেশনা বা দর পুনর্বিন্যাস না হওয়া পর্যন্ত সব জায়গায় প্রযোজ্য থাকবে। একই সাথে ১২ কেজির পাশাপাশি অন্যান্য বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার কারণে স্পট মার্কেটে দাম বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারে পড়েছে উল্লেখ করে সংস্থাটি জানায়, মাঠপর্যায়ে যেন কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম আদায় না করতে পারে সে বিষয়েও তদারকি বৃদ্ধি করা হবে।

সর্বশেষ - অপরাধ