শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন যাত্রীবাহী জাহাজে হবে ভাসমান হাসপাতাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

Spread the love

উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’-এ রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধাকে এ কাজে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা নদীবন্দর (সদরঘাট) বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে এ উদ্যোগের আনুষ্ঠানিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।

এ ছাড়া বিআইডব্লিউটিসির পরিচালকসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পরিদর্শনে অংশ নেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের জন্য জরুরি ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের একটি চ্যালেঞ্জ। সরকারের পরিকল্পিত এই উদ্যোগের মাধ্যমে দুর্গম ও গ্রামীণ এলাকার মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, ভাসমান হাসপাতালগুলো চালু হলে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরাসরি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী সরকারের এ সমন্বিত উদ্যোগের প্রশংসা করে বলেন, নৌপথ ব্যবহার করে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাহাজগুলোকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাসহ ভাসমান হাসপাতালে রূপান্তরের জন্য বিআইডব্লিউটিসি সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও বহির্বিভাগসহ হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা যুক্ত করা হবে।

এর ফলে স্বাভাবিক সময়ের পাশাপাশি দুর্যোগের সময়ও প্রত্যন্ত ও নদীমাতৃক এলাকার মানুষ মূল ভূখণ্ডে না এসেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীসহ ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্যোগটির প্রশংসা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য’

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে: প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক: জ্বালানি খাতসহ সার্বিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিআরটি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়

মার্কিন ভিসা নিয়ে বড় সুখবর, ৭৫০ ডলারে মিলবে দ্রুত সাক্ষাৎকার

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

বিশ্বকাপে বেলজিয়ামের সাথে মিশরের ড্র

ভেনেজুয়েলা রুখে দিলো আর্জেন্টিনাকে