মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আবারও ভারতকে শুল্কের হুমকি ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন শিগগিরই নতুন শুল্ক বসাতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, দুই দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থবির হয়ে আছে এবং কোনো অগ্রগতি হয়নি।

সোমবার হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প বলেন, বিদেশ থেকে কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের দেশীয় কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কৃষকদের সুরক্ষায় তিনি আক্রমণাত্মকভাবে শুল্ক প্রয়োগ করতে বদ্ধপরিকর। এসময় তিনি মার্কিন কৃষকদের জন্য কয়েকশো কোটি ডলারের কৃষি ত্রাণ প্যাকেজ ঘোষণাও করেন।

ট্রাম্প জানান, ১২ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে কৃষকদের, যা যুক্তরাষ্ট্র বাণিজ্য অংশীদারদের কাছ থেকে শুল্ক রাজস্ব হিসেবে সংগ্রহ করছে। তার অভিযোগ—বহু দেশ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সুযোগ নিয়েছে; এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না।

বৈঠকে চাল আমদানির প্রসঙ্গ উঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। দক্ষিণাঞ্চলের কৃষকরা জানান, ভারতীয় চাল তাদের উৎপাদনের জন্য ‘ধ্বংসাত্মক’। এমনকি মার্কিন বাজারে বিক্রি হওয়া সবচেয়ে বড় দুটি চাল ব্র্যান্ডই ভারতীয় কোম্পানির মালিকানাধীন বলে জানানো হয়।

জবাবে ট্রাম্প বলেন, “শুল্ক আরোপ করলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে। তারা ডাম্পিং করতে পারে না—এটা বন্ধ করতেই হবে।”

গত এক দশকে ভারত-যুক্তরাষ্ট্র কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাসমতি, চালজাত পণ্য, মশলা ও সামুদ্রিক খাদ্য রপ্তানিতে ভারতের বড় বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নতুন শুল্ক হুমকি নয়াদিল্লির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি।

সর্বশেষ - অপরাধ