বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

Spread the love

পুলিশি নির্যাতন ও সরকারি অপচয়ের প্রতিবাদে ঝাড়ু হাতে ইন্দোনেশিয়ার রাস্তায় নামলেন শত শত নারী। বুধবার জাকার্তা ও অন্যান্য শহরে গোলাপি পোশাক পরে এ বিক্ষোভে অংশ নেন নারীরা। তাঁদের হাতে ছিল ঝাড়ু, যা প্রতীক হিসেবে ‘রাষ্ট্রীয় দুর্নীতি ও দমননীতিকে ঝেঁটিয়ে বিদায়’ করার বার্তা দেয়।

এই প্রতিবাদ চলছে দ্বিতীয় সপ্তাহ ধরে। বিক্ষোভকারীদের অভিযোগ—জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আর সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল সুযোগ-সুবিধা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত এক তরুণ মোটরসাইকেল চালক আফফান কুরনিওয়ানের মৃত্যু থেকে, যিনি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন। এই ঘটনার পর বিক্ষোভ আরও তীব্র হয়।

বিক্ষোভ এতটাই প্রভাব ফেলেছে যে প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো সামরিক কুচকাওয়াজ উপলক্ষে চীন সফর বাতিলের ঘোষণা দেন। তবে বুধবার তাকে চীনা ও রুশ প্রেসিডেন্টদের সঙ্গে এক ছবিতে দেখা যায়, যা বিতর্ক সৃষ্টি করেছে।

প্রাবৌ জানান, তিনি আইনপ্রণেতাদের অপ্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাতিল করবেন—এটি ছিল বিক্ষোভকারীদের অন্যতম দাবি।

নারীদের সংগঠন ইন্দোনেশিয়ান উইমেনস অ্যালায়েন্স (IWA) জানিয়েছে, গোলাপি রং তাঁদের সাহসিকতার প্রতীক। অনেক বিক্ষোভকারী সবুজ রঙেও সংহতি প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় এ দুই রঙ ‘ব্রেভ পিংক’ ও ‘হিরো গ্রিন’ নামে পরিচিতি পেয়েছে।

এক নারী বিক্ষোভকারী মুতিয়ারা ইকা বলেন, “বিক্ষোভ করা কোনো অপরাধ নয়, বরং এটি আমাদের গণতান্ত্রিক অধিকার।”

জাতিসংঘের মানবাধিকার অফিস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসীর হত্যায় দুই শুটার গ্রেফতার

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

চোরাই মোবাইল উদ্ধারে পুলিশের ওপর হামলা, পাঁচজন আহত

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপার সন্ধান

জনগণের রায় যেন কেউ পাল্টাতে না পারে—সতর্কবার্তা তারেক রহমানের

তরুণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে তারেক রহমানের সফর