শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন। তবে তারা ঠিক কোথায় হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহত তিন পাইলট হলেন—মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেনই মাহদাভিয়ান।

তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর পাইলট ছিলেন। অন্যদিকে হোসেনই মাহদাভিয়ান ছিলেন বিমানবাহিনীর পাইলট।

তবে নিহত হওয়ার সময় তারা যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা কোনো সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার ও বুধবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের চার সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে প্রায় এক মাস ধরে চলা আপেক্ষিক শান্ত পরিস্থিতির অবসান ঘটে।

এরপর ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। পাল্টা জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিশেষ করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার অভিযোগ রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত