রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স ২৩% বৃদ্ধি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

Spread the love

২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে প্রবাসীরা ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ১৯১ কোটি ৩৭ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে আজ রবিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত পাঁচ বছরের মধ্যে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এই জুলাইয়ে। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে, যা ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২২ কোটি ৯২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হয়েছে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার, এবং বিদেশি ব্যাংকগুলো থেকে এসেছে ১১ লাখ ৩০ হাজার ডলার।

সর্বশেষ - অপরাধ