রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুমের শিকারদের সুবিচার, কঠিন আইন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

Spread the love

দেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং গুমের মতো ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবেন এবং ভবিষ্যতে যাতে কেউ গুমের শিকার না হন, সে জন্য কঠিন আইন করা হবে।

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেগুলোর সুবিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আদালতে চলমান মামলাগুলোও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। বিচারিক কার্যক্রম পরিচালনা করবে বিচার বিভাগ, আর নির্বাহী বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি বলেন, মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার ও প্রতিরোধ আইন নিয়ে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি কার্যকর ও শক্তিশালী আইন প্রণয়নের কথা জানান তিনি।

আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ। তিনি জুলাইয়ের আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়াও সম্পন্ন করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও মানবাধিকারের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

মিরপুরে শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আসামিরা আদালতে

আলজেরিয়ায় বাস খাদে পড়ে ২৭ জন নিহত

পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াকআউট

মির্জা ফখরুলের হুঁশিয়ারি: চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে’

জাতিসংঘ অধিবেশনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে জনতার প্রবাসীর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত: উদ্ধার অভিযান চলছে