শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি দেশে লেভেল-২ ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। এই সতর্কতায় সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার প্রকাশিত সিডিসির ঘোষণায় বলা হয়, বাংলাদেশ, কিউবা, শ্রীলঙ্কা এবং দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে বর্তমানে চিকুনগুনিয়ার সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এসব অঞ্চলে ভ্রমণের সময় মশা থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, উষ্ণমণ্ডলীয় এলাকাগুলোতে রোগটির বিস্তার দ্রুত বাড়ছে। চিকুনগুনিয়ার নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও এটি টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের আগে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু ঢাকাতেই অন্তত ৭০০ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে বিশ্বব্যাপী সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে প্রায় ৪ লাখ ৪৫ হাজার রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ১৫৫ জনের মৃত্যু হয়েছে।

চিকুনগুনিয়ার সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, তীব্র গাঁটে ব্যথা, মাথাব্যথা, মাংসপেশির ব্যথা ও ফুসকুড়ি। সিডিসি ভ্রমণকারীদের মশা প্রতিরোধক ব্যবহার, হাত-পা ঢাকা পোশাক পরা এবং আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ - অপরাধ