মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দারুননাজাত কামিল মাদরাসার অভাবনীয় সাফল্য: দাখিলে ৬১৭ জন জিপিএ-৫

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

Spread the love

দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে পরিচালিত ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সাফল্য অর্জন করেছে। প্রকাশ হওয়া ফলাফলে মাদরাসাটির প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফলের বিস্তারিত ১০ আগস্ট সোমবার সকালে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই মাদরাসায় পাসের হার ৯৭.৬১ শতাংশ। বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে মোট ৬১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৩ হাজারেরও বেশি শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি বিগত বছরগুলোতেও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছিল।

সাফল্যের পেছনের কথা মাদরাসার অভূতপূর্ব সাফল্য প্রসঙ্গে প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল খায়ের মুহা. আবু বকর সিদ্দীক জানান, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমতই এ সাফল্যের মূল ভিত্তি। একই সঙ্গে তিনি মাদরাসার উত্তরোত্তর অগ্রযাত্রার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সর্বশেষ - অপরাধ