শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি আমি: আসিফ নজরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

Spread the love

চলমান সমালোচনা, ব্যক্তিগত আক্রমণ, সাইবার বুলিং এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, “১৫ বছর আমাকে পাকিস্তানের দালাল বলা হয়েছে, আর এখন রাতারাতি ভারতের দালাল বানানো হয়েছে। গত ১৬ মাসে বাংলাদেশে আমার চেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার আর কেউ হয়নি বলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।”

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, তিনি বহু বছর ধরে সংস্কারের জন্য লড়াই করে আসছেন। সরকার সংস্কার কার্যক্রমে ব্যর্থ—এমন সমালোচনার মধ্যে যৌক্তিকতা থাকলেও অনেক সময় তা নির্মম ও অসততার পর্যায়ে চলে যায়। তিনি বলেন, “১০টি বিষয়ের মধ্যে সরকার যদি ৪টি কাজ করে, অন্তত সেই ৪টির স্বীকৃতি দেওয়া উচিত। এরপর বাকি ৬টি কেন হয়নি, সে বিষয়ে কঠোর সমালোচনা হতেই পারে। কিন্তু একেবারেই কিছু হয়নি—এভাবে বলা দুঃখজনক।”

বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগে পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি, বাজেট বরাদ্দ ও ব্যবস্থাপনার পূর্ণ ক্ষমতা উচ্চ আদালতের হাতে দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে নজিরবিহীন। এটি কোনো ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে সব বদলে যাবে, তবে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে।

তিনি আরও জানান, একটি গুম কমিশন গঠন করা হয়েছে, যা অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে। সেই অভিজ্ঞতার আলোকে মানবাধিকার কমিশন আইন সংস্কার করা হয়েছে। তাঁর মতে, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের মানবাধিকার আইনের তুলনায় বাংলাদেশের আইন এখন উন্নত অবস্থানে রয়েছে এবং শিগগিরই মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে।

ফৌজদারি কার্যবিধি (CrPC) ও দেওয়ানি কার্যবিধি (CPC) সংস্কারের কথা তুলে ধরে আসিফ নজরুল বলেন, গত ৫৪ বছরে যে সংস্কার হয়নি, তা এই সময়ে শুরু হয়েছে। সরকারি লিগ্যাল এইড কার্যক্রম আগের তুলনায় ১০ গুণ বেশি কার্যকর হয়েছে। লক্ষ্য এটিকে ২০ গুণ কার্যকর করা, যাতে সাধারণ মানুষ বিনা খরচে আইনি সহায়তা পায়।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তিনি বলেন, এই আইনের সবচেয়ে বড় সমালোচকদের সঙ্গেই বসে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে এবং তাদের ৯০ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তবে পরিবর্তনের জন্য সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “এক বছরে সব বদলে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।”

ভারতের আধিপত্যবাদ প্রসঙ্গে তিনি বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। আগে ভারতের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে কথা বলা যেত না, এখন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন অবস্থান নিতে পারছে, যা একটি বড় জাতীয় অর্জন।

অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, রিজার্ভ বেড়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, ধ্বংসপ্রায় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরেছে। পাশাপাশি বিগত সরকারের সময়ে হওয়া ২০ হাজারের বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে, যেখানে প্রায় পাঁচ লাখ মানুষ আসামি ছিলেন।

ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে নিয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে যে তাঁর আমেরিকায় বাড়ি আছে, পরিবার সেখানে চলে গেছে। তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেন, বিশ্বের কোনো সাংবাদিক বা ইউটিউবার যদি আমেরিকায় তাঁর একটি বাড়ির ঠিকানাও দেখাতে পারে, তিনি জবাব দিতে প্রস্তুত।

আওয়ামী লীগের নেতারা জামিন পাচ্ছেন—এমন অভিযোগের জবাবে তিনি বলেন, যাদের ৯০ শতাংশ জামিন পাচ্ছেন তারা হাইকোর্ট থেকে পাচ্ছেন। বিচারকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের, আইন মন্ত্রণালয়ের নয়।

উপদেষ্টাদের পদত্যাগের প্রসঙ্গে তিনি জানান, গত ১৬ মাসে টানা গালিগালাজ, আক্রমণ ও প্রাণনাশের হুমকির কারণে তিন থেকে চারজন উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন। তবে প্রধান উপদেষ্টা তাঁদের বলেন, এটি একটি টিম, একজন চলে গেলে সংস্কারের কাজ থেমে যাবে।

বক্তব্যের শেষভাগে তিনি বলেন, “অনেকে বড় বড় কথা বলেন, কিন্তু নিজেরা কি সংস্কার হয়েছেন। রাজনীতি, এনজিও, মিডিয়া—সবাইকে আত্মসমালোচনা করতে হবে। আমরা যদি সৎ থাকি, নিয়ত পরিষ্কার রাখি, তবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে দেশ অনেক ভালো জায়গায় পৌঁছাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অভিনেত্রী শাওন ও ডিবি হারুনসহ ১২ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি

দীর্ঘ ২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

নিষ্পত্তির অপেক্ষায় বিএনপির ২৮টি আসন

কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, ঊর্ধ্বমুখী সবজির বাজার

ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্রকে থামানো যাবে না—প্রধান উপদেষ্টার দৃঢ় ঘোষণা

কালোটাকা ঠেকাতে জমির বাজারমূল্যেই রেজিস্ট্রেশন, বড় সংস্কারে যাচ্ছে বাজেট ২০২৫-২৬

রাখাইনে মানবিক বিপর্যয়, সহায়তা না এলে দুর্ভিক্ষ অনিবার্য

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

রামিসা হত্যা: ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ