মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মানবতাবিরোধী মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠন ১৪ ডিসেম্বর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

স্বৈরাচারী আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী ১৪ ডিসেম্বর ধার্য করা হয়েছে। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে অভিযোগ গঠনের আবেদন করেন, অন্যদিকে আসামিদের আইনজীবীরা তাদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন।

আজ এই মামলার গ্রেফতার থাকা তিন সেনা কর্মকর্তা—প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলার ১০ জন আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আলাদা দুই মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গত ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। পরোয়ানা জারির পর সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায় যে, ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। গ্রেফতারকৃত কর্মরত ১৫ জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের নির্দেশ : শ্রমমন্ত্রীর

১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের পথে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: প্রেস সচিব

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ

সমঝোতার ৩০ আসনের মধ্যে ২৭টিতে এনসিপির প্রার্থী ঘোষণা

পারমাণবিক অধিকার নিয়ে ট্রাম্পকে প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

আওয়ামী লীগ এখন ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে

নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি,রোগীদের দুর্ভোগ