রবিবার , ৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে পৃথক স্থানে গৃহবধূ ও ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

Spread the love

সিলেটে পৃথক দুটি স্থান থেকে এক গৃহবধূ ও এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার নগরীর শেখঘাট এলাকা ও বিয়ানীবাজার পৌর শহরে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ২টার দিকে সিলেট নগরীর শেখঘাট কুয়ারপাড় এলাকার গুলজার মঞ্জিলের একটি বাসা থেকে গৃহবধূ শারমিন চৌধুরীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. রাদিদের স্ত্রী এবং গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের আবদুল জব্বারের মেয়ে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান

অন্যদিকে, নিখোঁজের তিন দিন পর বিয়ানীবাজার পৌর শহরের খাসা এলাকার একটি খোলা মাঠ থেকে সুনীল আচার্য্য (৫০) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
সুনীল খাসা গ্রামের সুখময় আচার্য্যের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে তিনি নিখোঁজ হন এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

রবিবার সকালে স্থানীয়রা মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, মরদেহে পচন ধরেছে। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুটি ঘটনারই কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাসের হারে এগিয়ে ছাত্রী, গড় পাস ৫৮.৮৩ শতাংশ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে অন্তর্বর্তী সরকার আন্তরিক

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৬

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জন পেলেন চাকরির নিয়োগপত্র

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

পাকিস্তানে ব্যর্থ আলোচনা, আবার তাহলে কী ভয়াবহ যুদ্ধ?

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল নেই: মির্জা ফখরুল