রবিবার , ২ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

Spread the love

রাজধানী ঢাকায় যদি ৭ বা তার চেয়ে বেশি মাত্রার বড় কোনো ভূমিকম্প আঘাত হানে, তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিজেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থার মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, এ ধরনের বিধ্বংসী দুর্যোগে একই সময়ে শহরের অসংখ্য স্থানে ভবন ধস ও অগ্নিকাণ্ড ঘটবে, যা সামাল দেওয়া একা ফায়ার সার্ভিসের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। রবিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এমন বড় আকারের মহাবিপর্যয় মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রস্তুতি তুলে ধরে ডিজি জানান, ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি ফায়ার স্টেশনকে বিশেষ পরিকল্পনার আওতায় আনা হয়েছে। ঢাকায় বড় দুর্যোগ ঘটলে ঢাকার বাইরের এসব স্টেশন থেকে দ্রুততম সময়ে উদ্ধার সরঞ্জাম ও উদ্ধারকারী জনবল পাঠানো হবে; এমনকি প্রয়োজনে হেলিকপ্টারে করে ফায়ার ফাইটার ও হালকা যন্ত্রপাতি পরিবহনের পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে দুর্যোগকালে সাংবাদিকদের নিজস্ব নিরাপত্তা রক্ষা ও দ্রুত সঠিক তথ্য পাওয়ার স্বার্থে গণমাধ্যমকে বিভিন্ন এলাকায় ভাগ হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল ও টানেলের মতো মেগা প্রকল্পের ঝুঁকি মোকাবিলায় সদস্যদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং ফায়ার লাইসেন্স পুরোপুরি কিউআর কোড যুক্ত অনলাইনে রূপান্তর করার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ফায়ারের শীর্ষ কর্মকর্তা এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ প্রায় ৪০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এইচএমপিভি ভাইরাস থেকে সুরক্ষিত থাকবেন যেভাবে

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যে রেকর্ড 

সিরাজগঞ্জে পৌনে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ টাকার ভ্যাকসিন কিনছে সরকার

জামায়াতের বৈঠকে খালেদা জিয়াসহ নেতাদের সুস্থতার জন্য দোয়া

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়াতে হবে

বিএনপি সরকার গঠন করলে মেয়েদের উচ্চশিক্ষা হবে বিনামূল্যে : ডা. জুবাইদা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়