শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এনসিপিতে অস্বস্তি, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী কৌশল নিয়ে তীব্র মতবিরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৮:২৯ পূর্বাহ্ণ

Spread the love

জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভ্যন্তরীণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে নেতা-কর্মীদের মধ্যে গভীর মতপার্থক্য দেখা দিয়েছে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও অস্বস্তি তৈরি হয়েছে।

এই পরিস্থিতি আরও তীব্র হয় গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে দলের শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার সফরের ঘটনায়। ঐতিহাসিক দিনে এ ধরনের সফর রাজনৈতিক মহলে সমালোচনা উসকে দেয় এবং দলীয় ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে দলীয় আহ্বায়ক ও সদস্যসচিব তাদের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চান।

যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত জানিয়েছেন, শোকজ নোটিসের জবাব যথাসময়ে জমা পড়েছে, যা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। তবে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্যাখ্যা প্রকাশ করেন। যদিও হাসনাত কিছুক্ষণ পর তার পোস্ট মুছে দেন।

হাসনাতের দাবি, জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়ায় এমন কিছু উপাদান রয়েছে যা গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সংবিধান সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়ার প্রস্তাবটি তিনি ‘ভুল ও প্রতিবন্ধক’ হিসেবে উল্লেখ করেন। বরং তিনি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের পক্ষে অবস্থান নেন। এছাড়া ৪ আগস্টের অনুষ্ঠানে আন্দোলনের আহত ও নেতৃস্থানীয় ব্যক্তিদের বাদ দেওয়াকে তিনি নৈতিক ব্যর্থতা বলে অভিহিত করেন।

শোকজ নোটিস নিয়েও ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, এটি বিধিবহির্ভূত এবং মিথ্যা তথ্য-গুজবকে উসকে দিয়েছে। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়, ইতিহাস অনেক সময় নির্জন চিন্তা থেকে জন্ম নেয়।”

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। এনসিপি নির্বাচনের আগে প্রশাসনের নিরপেক্ষতা, বিচার কার্যক্রম, ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি তুলেছে। দলটি জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিশ্চিত না হলে এবং নির্বাচনকে গণপরিষদ নির্বাচন আকারে আয়োজন না করলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছে।

যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বলেন, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তড়িঘড়ি করে অসম্পূর্ণ প্রক্রিয়ায় নির্বাচন হলে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত