বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১১ বছর পর রহস্যের বৃত্তে নিখোঁজ বিমান উদ্ধারের অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়া নতুন করে রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ উড়োজাহাজের খোঁজে অনুসন্ধান অভিযান শুরু করতে যাচ্ছে। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজটি ২৩৯ জন যাত্রীসহ হঠাৎ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারায় এবং এরপর থেকে এভিয়েশন খাতের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হিসেবে পরিচিত।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ ডিসেম্বর থেকে ৫৫ দিনের নতুন অনুসন্ধান অভিযান শুরু হবে। এটি নিখোঁজ যাত্রীদের স্বজনদের প্রতি সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে করা হচ্ছে। গত মার্চে শুরু হওয়া অভিযান বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হয়েছিল।

বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজ খুঁজতে কাজ করবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি। যদি ধ্বংসাবশেষ পাওয়া যায়, প্রতিষ্ঠানটি ৫৬ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক পাবে। তবে কোনো ধ্বংসাবশেষ না পাওয়া গেলে অর্থ প্রদান হবে না।

এর আগে ২৬টি দেশ, ৬০টি জাহাজ এবং ৫০টি উড়োজাহাজ এমএইচ৩৭০ খুঁজতে অংশ নিয়েছিল। শেষ অনুসন্ধান ২০১৮ সালে শেষ হয়। নিখোঁজ হওয়ার সময় রাডারে দেখা যায়, উড়োজাহাজটি পরিকল্পিত পথ থেকে হঠাৎ সরে গেছে। তদন্তে ধারণা করা হয়, এটি হয়তো পাইলটের ইচ্ছাকৃত বিকৃতি বা ছিনতাইয়ের ফলে ঘটেছিল, তবে সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল

সর্বশেষ - অপরাধ