মঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার রাত ১টার দিকে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায়। স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা যায়।

নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের বাকলিয়া এলাকার বিসমিল্লাহ টাওয়ারে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, “গুলিবিদ্ধ অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল।”

এছাড়া গুলিবিদ্ধ আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। এতে একজন নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, জানাল ইরান

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার: রিজওয়ানা হাসান

জামায়াত আমির হার্টের জটিলতায় হাসপাতালে ভর্তি

আবু সাঈদ হত্যায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

এমবাপ্পের পেনাল্টি গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবেন না: ট্রাম্প

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে শোক বইতে সই করলেন ইসহাক দার

দুর্ঘটনার পর পূর্ণরূপে চালু মেট্রোরেল

কংগ্রেসের পতনে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ভূমিকার ইঙ্গিত

সমালোচকদের আয়নায় মুখ দেখার পরামর্শ জামায়াত আমিরের