বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ

Spread the love

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোট গণনা শেষে বিকেল সোয়া ৫টার দিকে ফল ঘোষণা করা হয়। নির্বাচন উপলক্ষে সংসদের ৩৪৯ সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন; তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।

ফল ঘোষণার পর সংসদ ভবনেই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংসদ সদস্যরাও মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।

নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পড়াবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

স্বাধীন বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যদের ভোটে নির্বাচন এর আগে ১৯৯১ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। এরপর কয়েক দফা রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। ফলে এবারের নির্বাচন ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের নজির তৈরি করল।

সর্বশেষ - অপরাধ