বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাইব্যুনালে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

Spread the love

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং প্রায় ৪৫ বছর পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে প্রসেকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদালত জারি করা প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাঁকে সেনা হেফাজত থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো এবং তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের অনুমতি চেয়ে আবেদন করা হবে। এর আগে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে সামরিক কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছিল। একই সঙ্গে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ ও যোগসাজশের অভিযোগ থাকায় তাঁদের দুজনকে মুখোমুখি রেখে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ