উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ও সংশোধিত ফি তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় ফি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি অনুযায়ী, বিজ্ঞান শাখায় ফরম পূরণের ফি গত বছরের তুলনায় ২১০ টাকা বেড়েছে। গত বছর এই ফি ২ হাজার ৭৮৫ টাকা থাকলেও এবার তা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট ফি দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। তবে কোনো শিক্ষার্থীর ঐচ্ছিক বা চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।
শাখাভিত্তিক ফি বিভাজন:
- বিজ্ঞান শাখা: বোর্ড ফি ২,১৪০ টাকা + কেন্দ্র ফি ৮৫৫ টাকা = মোট ২,৯৯৫ টাকা।
- মানবিক শাখা: বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩৫ টাকা।
- ব্যবসায় শিক্ষা শাখা: বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩াস টাকা।
গুরুত্বপূর্ণ সময়সূচী নিয়মিত ও বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ চলবে ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। তবে যারা এই সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবেন না, তারা ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।



















