দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে আরও ৬৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৮ জন এবং মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫১৩ জন। এর মধ্যে গত একদিনে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ২৩৭ জন, ঢাকার বাইরে ৪১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকার বাইরের এলাকায় আক্রান্তের হার তুলনামূলক বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



















