মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মার্কিন-ইরান সামরিক সংঘাত চরমে: হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৪, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ

Spread the love

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত ও উত্তেজনা এক মারাত্মক রূপ ধারণ করেছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন কৌশলগত সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী, যার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সোমবার বিকেল পৌনে পাঁচটায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বান্দার আব্বাস, বুশেহর প্রদেশ এবং কিশ ও কেশম দ্বীপে এই নতুন বিমান হামলা চালানো হয়। মার্কিন প্রশাসনের দাবি, হরমুজ প্রণালিতে বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান। অন্যদিকে পাল্টা ব্যবস্থা হিসেবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর। এই সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ভারতীয় নাবিক নিহত ও আটজন আহত হয়েছেন।

এই যুদ্ধ পরিস্থিতি চলাকালীন সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও ৬০ দিন মার্কিন বাহিনীকে এই সামরিক অভিযানে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণে উন্মুক্ত রয়েছে এবং এর নিরাপত্তা ব্যবস্থার বিনিময়ে এই রুট দিয়ে চলাচলকারী সমস্ত পণ্যের ওপর ২০ শতাংশ টোল বা কর আরোপ করা হবে। ট্রাম্পের এই বিতর্কিত টোল আরোপের ঘোষণার তীব্র জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালির আসল অভিভাবক সব সময় ইরানই ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ফলে ট্রাম্পের এই ২০ শতাংশ টোল আদায়ের দাবি অবাস্তব ও বড্ড বেশি। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, অবরোধ এড়িয়ে পণ্য পরিবহনের চেষ্টা করলে যেকোনো বাণিজ্যিক জাহাজ ধ্বংস করে দেওয়া হবে। এই ভয়াবহ যুদ্ধাবস্থার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যেখানে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮১ মার্কিন ডলারে পৌঁছে গেছে।

সর্বশেষ - অপরাধ