সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশিষ্ট নাগরিক ও নির্বাচন বিশেষজ্ঞ ড. বদিউল আলম মজুমদার বলেন, “নির্বাচনি ট্রেন ট্র্যাকে উঠে গেছে। যদিও নির্বাচন নিয়ে শঙ্কা আছে, তবে এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ এবং তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।”

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় জড়িত না হন এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

ড. বদিউল আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, সুশাসন নিশ্চিত না হলে প্রতিবারই জনগণকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে হবে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলবে।

সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সেখানে নিজেদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও একমাত্র শর্ত নয়। নির্বাচনের পর গণতন্ত্র কার্যকর করতে হলে স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এজন্য সুশাসন নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় নির্বাচন সংস্কার বাস্তবায়ন জরুরি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উত্তর-পূর্বাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা: প্রধানমন্ত্রীর নির্দেশ

নাশকতাকারীদের শনাক্তে আইনগত ব্যবস্থা: ডিএমপি

ধর্ম নয়, সমঅধিকারই রাষ্ট্রের ভিত্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি: রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন বিরোধী দলের ওয়াকআউট

খালেদা জিয়ার অসুস্থতায় জাতির গভীর উদ্বেগ: রিজভী

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা

বিচ্ছেদ গুজব উড়িয়ে দিলেন বারাক ও মিশেল ওবামা

কওমি সনদধারীদের কাজি নিয়োগে অনুমতি দিল সরকার

ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

হাদি হত্যা: আসামিদের কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ