সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্প বললেন, ইউক্রেন ‘অকৃতজ্ঞ’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ণ

Spread the love

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার পরও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি।’

তিনি একই সঙ্গে চলমান যুদ্ধকে ‘মানবিক বিপর্যয়’ আখ্যা দিয়ে তার পূর্বসূরি জো বাইডেনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তবে ট্রাম্প রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি।

এ তথ্য ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে।

বিডি প্রতিদিন/নাজিম

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত