সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বলিভিয়ায় নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৭:৪১ পূর্বাহ্ণ

Spread the love

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ। তিনি মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (পিডিসি) থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন ৮ নভেম্বর

এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে বামপন্থী মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের ২০ বছরের শাসনের অবসান ঘটেছে। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, ৯৭ শতাংশ ভোট গণনায়, পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন, যা ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগারের ৪৫.৪ শতাংশের চেয়ে বেশি।

রবিবার প্রায় আট মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫৮ বছর বয়সী সিনেটর পাজের জয় দেশটির জন্য ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০০৬ সাল থেকে এমএএস দেশটিতে সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের সমর্থন নিয়ে শাসন করছে।

নতুন প্রেসিডেন্ট পাজের ব্যক্তিগত জীবনও বৈচিত্র্যময়; তার বাবা জয়মে জামোও একসময় বলিভিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তবে বাবা বামপন্থি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন।

রদ্রিগো পাজ যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। দেশে ডানপন্থি রাজনীতিতে তার প্রথম পদ ছিল সিটি কাউন্সিলর। পরবর্তীতে তিনি তারিজা শহরের মেয়র ও ২০২০ সালে সিনেটর নির্বাচিত হন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন:

  • কর ও শুল্ক হ্রাস,
  • জাতীয় সরকারকে বিকেন্দ্রিকরণ,
  • সবার জন্য পুঁজিবাদ” নীতি বাস্তবায়ন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা

জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে সরকারের ৬ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ

তেল আবিবে কাঁপন ধরানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চোখে চোখ রেখে কথা বলা যায়: তথ্য উপদেষ্টা

সরকারি দফতরে লালফিতার দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিশ্রুতি চাইলেন ব্যবসায়ীরা

জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ১০

গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

হংকংয়ে ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ানোর কথা জানালেন ট্রাম্প

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল