বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:২৪ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এই শোক চলবে আগামী শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত।

রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে এই তিনদিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী

নির্বাচন ঘিরে পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার দাবি

ফ্যামিলি কার্ডের উদ্বোধন: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বড় পদক্ষেপ

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান