বুধবার , ১৩ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদিতে পৌঁছেছেন ৫৩ হাজার হজযাত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৩, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ণ

Spread the love

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত মোট ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মোট ১৩৭টি ফ্লাইটের মাধ্যমে তাঁরা সৌদি পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী রয়েছেন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৫টি ফ্লাইটে ২৫ হাজার ৮৯১ জন, সৌদি এয়ারলাইনস ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন যাত্রী পরিবহন করেছে। চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে, যা ৩০ জুন পর্যন্ত চলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে পৌঁছেছেন

ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

হরমুজ প্রণালিতে উত্তাপ: ট্রাম্পের নৌ-জোটের আহ্বানে অস্ট্রেলিয়ার প্রত্যাখ্যান

সরকার কতটা নিরপেক্ষ, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জামায়াতের আরও ৪, বিএনপির ১ প্রার্থী হাইকোর্টে

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

শেখ হাসিনাসহ সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়ানোর দাবি শিবসেনা এমপির

চীনের সামরিক শক্তি দ্রুত বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য কমছে