বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৬ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো রাজনৈতিক শক্তির বাংলাদেশে স্বাধীন রাজনীতি করার ন্যূনতম নৈতিক অধিকার নেই। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট করেন যে, সরকার কোনো প্রশাসনিক আদেশ বা নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষপাতী নয়; বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আইনানুযায়ী আদালতই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের চূড়ান্ত পরিণতি কী হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরের গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জুলাইয়ের অভ্যুত্থান একদিনে অর্জিত হয়নি; স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রদল, যুবদল ও অন্যান্য গণতান্ত্রিক শক্তির ধারাবাহিক আত্মত্যাগের ফলেই জুলাই মাসের সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা ৭১-এর চেতনাকে নিজস্ব স্বার্থে বিক্রি করতে করতে শেষ পর্যন্ত পালানোয় তাঁর রাজনৈতিক মৃত্যু ঢাকায় এবং দাফন দিল্লিতে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই অভ্যুত্থানের সার্বিক আকাঙ্ক্ষা ও গণভোটের রায় বাস্তবায়নে জাতীয় সংসদে ১৮তম সংবিধান সংশোধনীর প্রস্তাব এনে একটি কালজয়ী শাসনতান্ত্রিক পরিবর্তন আনার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

আইডি কার্ড ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

কালচারাল এস্টাবলিশমেন্ট নতুনত্বে ভয় পায়: বিশেষজ্ঞের মন্তব্য

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা

‘আলো’ গান কাকে নিয়ে লেখা, যা বললো তাহসান

ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩ 

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে : ইশরাক হোসেন

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৫ বাংলাদেশির

নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘গ্রেফতারের’ বিষয়ে যা জানা গেল