মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাবাদী বিএনপি মহাসচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

Spread the love

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অনেকে মনে করেন দেশে কিছুই হবে না, তবে আমি তা বিশ্বাস করি না। আমি আশাবাদী—বাংলাদেশ অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে।”

মঙ্গলবার বাংলা একাডেমিতে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

মির্জা ফখরুল বলেন, “মতের ভিন্নতা, তর্ক-বিতর্ক—এগুলো গণতন্ত্রের স্বাভাবিক অংশ। আমরা বিশ্বাস করি, কথা বলার অধিকার সকলের থাকা উচিত। আমি যেমন বলব, তুমিও বলবে—এটাই সুষ্ঠু গণতন্ত্রের পরিচয়।”

তিনি আরও বলেন, “এ দেশের ইতিহাসে গণতন্ত্র চর্চার অভাব ছিল সবসময়। পাকিস্তান আমলে এর ঘাটতি ছিল, আর স্বাধীনতার পরেও খুব অল্প সময় ছাড়া আমরা সঠিকভাবে গণতন্ত্র চর্চা করতে পারিনি।”

তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “আজ সকালে একটি জরিপ দেখলাম যেখানে বলা হয়েছে মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী। এটা দুঃখজনক। তবে এখানে এসে আমি আশাবাদী হয়েছি—আমাদের তরুণরা অনেক বেশি সক্ষম, এবং তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারতে ঝড়ে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১০, আহত শতাধিক

কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকে গুলি

শবে বরাতে ঢাকায় আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ

নতুন শ্রমবাজার সন্ধানে সরকারের মহাপরিকল্পনা ঘোষণা

গণতন্ত্র ফিরিয়ে আনতে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই: আমীর খসরু

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয়