বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে দুর্নীতি নির্মূলে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “বাজার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে সক্রিয় সিন্ডিকেট ভেঙে দিতে পেরেছি। এবার লক্ষ্য দুর্নীতি দূর করা। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্বচ্ছতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

শেখ বশিরউদ্দীন আরও বলেন, “গত এক বছরে রিজার্ভ বৃদ্ধিসহ অর্থনীতির বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এখন আমরা কর্মসংস্থান এবং জ্বালানি সংকট নিরসনের দিকেও জোর দিচ্ছি।”

তিনি জানান, নির্বাচনের আগেই দেশের চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং জ্বালানি ঘাটতি মোকাবেলায় মধ্যম পর্যায়ের সমাধান কাঠামো ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশের অর্থনীতিকে আরও গতিশীল, দুর্নীতিমুক্ত ও কর্মমুখী করতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি জনগণের অংশগ্রহণও জরুরি।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প-শি জিনপিং বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও ভূরাজনীতি

কক্সবাজারে চুরি করতে গিয়ে ধরা, পালাতে না পেরে ছাদে আগুন দিল চোর

জঙ্গি-সন্ত্রাসীরা পলাতক, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে: তারেক রহমান

চাকসু-হল নির্বাচনে মনোনয়ন জমার সময়সীমা একদিন বাড়লো

ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রস্তুতি শুরু করেছে ইসি

তারেক রহমানের কৃষি ভাবনা শহীদ জিয়ারই প্রতিফলন: রিজভী

তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস পাওয়া সম্ভব

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রীর

র‌্যাব পরিচয়ে ব্যাংক ম্যানেজারের চাঁদাবাজির অভিযোগ