সোমবার , ৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

Spread the love

অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া সাধারণ অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অননুমোদিত যেকোনো বিকট সুরের হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে কঠোর সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২১ জুলাই জারি করা পূর্ববর্তী নোটিশের ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২–এর ৮১ নম্বর বিধি সুস্পষ্টভাবে উল্লিখিত জরুরি সেবার যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহনে ক্ষতিকর, কর্কশ, সুরেলী বহু-শব্দযুক্ত কিংবা আতঙ্কের সৃষ্টি করে এমন বিকট শব্দ উৎপাদনকারী হর্ন বা যন্ত্র সংযোজন ও ব্যবহার পুরোপুরি দণ্ডনীয় অপরাধ। নিয়ম অমান্য করে অননুমোদিত হর্ন ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্ট চালক ও যানবাহন মালিকের বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিআরটিএ জোর দিয়ে বলেছে, এসব হাইড্রোলিক হর্ন কেবল সাধারণ মানুষের জনদুর্ভোগ বাড়াচ্ছে না, বরং তীব্র শব্দদূষণের মাধ্যমে জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিতে ফেলছে। এছাড়া বিকট হর্ন চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালাতে প্ররোচিত করে সড়কে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। জনস্বার্থে অবিলম্বে এসব হর্ন ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালি: চার সপ্তাহের অচলাবস্থা ও টোল আদায়ের বিতর্ক

৫০ লাখ মানুষের জীবিকা হুমকিতে, ১০ লাখ মানুষ চাকরি হারাবে

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে নতুন করে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনাসূত্রে ২৩ মরদেহ উদ্ধার

বিশ্বকাপ কাভারেজে বাংলাদেশি সাংবাদিকদের বাদ দিল আইসিসি

নির্বাচনে থাকবে বিজিবির ৩৭ হাজার সদস্য, ব্যবহার করবে না প্রাণঘাতী অস্ত্র

নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে

জাতিসংঘে হরমুজ নিয়ে মার্কিন প্রস্তাব, ভেটো চীনের!

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

সুইজারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বির জোড়া গোল ও বিশ্বকাপে চমক