বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টির বেশি ভবন পুড়ে ছাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ

Spread the love

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া আগুন রাতভর জ্বলতে থাকে এবং বুধবার সকাল পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে দেশটির জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর এলাকাটির প্রায় ১৭৫ জন বাসিন্দা নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত একজনকে নিখোঁজ হিসেবে শনাক্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়; তদন্ত চলছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পাহাড়ি উপকূলীয় শহরটিতে সারি সারি ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশে ভেসে বেড়াতে দেখা যায়, আর দমকল সদস্যরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে একটি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আঞ্চলিক সরকার জানায়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আগুন ছড়াতে থাকায় কমপক্ষে ১৭০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইতা অঞ্চলের প্রায় তিনশ’ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলেও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

সেনাবাহিনীর সহায়তা নেওয়া এবং জরুরি সহায়তা জোরদারের বিষয়ে গভর্নর ইতোমধ্যে আলোচনায় বসেছেন বলে নিশ্চিত করা হয়েছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ - অপরাধ