প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুপরিকল্পিত যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। শনিবার (৭ মার্চ) রাজধানীর যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী জানান, প্রতি বছর পর্যায়ক্রমে ৫ লাখ দরিদ্র পরিবারকে এক লাখ টাকা করে যাকাত প্রদান করা হলে তারা দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবে। এই লক্ষ্য বাস্তবায়নে আলেম-ওলামাদের সচেতনতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি তিনি সরকারি যাকাত বোর্ড পুনর্গঠনেরও ইঙ্গিত দেন।



















