সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহর নিকট তার আরোগ্য এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করছি। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।



















