সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।

সোমবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলছে। মামলার ২৫ নম্বর সাক্ষী হিসেবে তিনি অবশিষ্ট আসামিদের ব্যক্তিগত দায় এবং ঘটনার বিস্তারিত বিবরণ উপস্থাপন করছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রবিবার পর্যন্ত তিনি মামলার ৩০ আসামির মধ্যে ১৬ জনের সুনির্দিষ্ট অপরাধ ও দায় সম্পর্কে জবানবন্দি দিয়েছেন। সাক্ষ্যে তিনি তদন্তকালে সংগৃহীত তথ্য-প্রমাণ, জব্দ করা আলামত এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো তুলে ধরছেন।

তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হলে গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা তাকে জেরা করার সুযোগ পাবেন। এর আগে ১০ ডিসেম্বর বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা এবং তদন্ত সংস্থার রেকর্ড সংরক্ষণকারী এসআই মো. কামরুল হোসেন জবানবন্দি দেন। এ পর্যন্ত মামলায় মোট ২৫ জন সাক্ষ্য দিয়েছেন।

৯ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়ে জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনাপ্রবাহ বর্ণনা করেন এবং সমন্বয়কদের আটকে রাখার একটি নতুন সেইফ হাউজের তথ্য দেন।

এ মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। সাবেক ভিসিসহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির ভাষণ: পুলিশ সংস্কার ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন রোডম্যাপ

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের

ভাইয়া সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পরপর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটের চূড়ান্ত প্রস্তুতিতে দেশ, প্রস্তুত ১২.৭৭ কোটি ভোটার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

সংসদে ইনসাফ কায়েম হলে দেশেও ন্যায়বিচার সম্ভব: ডা. শফিকুর রহমান