বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জিএম কাদের ও স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

আজ বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদনে জানানো হয়, জিএম কাদের ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে। অভিযোগ রয়েছে, তারা দেশের ভেতর ও বাইরে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা হস্তান্তরের চেষ্টা করছেন।

গোপন সূত্রের তথ্য অনুযায়ী, তারা বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করা হয়। এই অবস্থায় অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে।

এ বিষয়ে জিএম কাদের বা তার স্ত্রীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ: দুই তরুণের প্রাণহানি

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে ছাত্রী হল নির্মাণের উদ্যোগ

মডেল মসজিদ প্রকল্পে মেগা দুর্নীতি তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১২ সদস্য গ্রেফতার

বিদ্যুৎ খাতে হরিলুট, অনুসন্ধানে বেরিয়ে এসেছে যেসব দুর্নীতি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১

মধ্যপ্রাচ্যে সংঘাত ও বিশ্ববাজারের অস্থিরতা