বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে প্রথমবারের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের ১ নম্বর ভবনের (মন্ত্রিপরিষদ ভবন) সামনে পৌঁছালে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম দাপ্তরিক কার্যদিবস।

সচিবালয়ে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী সকালে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি শেরেবাংলা নগরে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী বর্তমানে সচিবালয়ে তাঁর নির্ধারিত দপ্তরে অবস্থান করছেন। আজ বিকেলেই তাঁর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরে তিনি প্রশাসনের সচিবদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া আজ সন্ধ্যা ৭টায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যেখানে তিনি তাঁর সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মৎস্য ভবনের সামনে অবরোধ

টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টিএসসিতে বড় পর্দায় শেখ হাসিনার রায় সম্প্রচার

শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭০০ কোটি ডলার সরিয়েছেন: গভর্নর

ফিলিস্তিনকে স্বীকৃতি মানে হামাসকে পুরস্কার: ট্রাম্প

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

উত্তাল বঙ্গোপসাগর: অস্বাভাবিক জোয়ারে তলিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

সাইফ আলির শরীরে ৬ বার ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

ছয় স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকছেন তারেক রহমান

ভুল কমিউনিটি সেন্টারে বরযাত্রা: খেয়ে ফেলল অন্য বিয়ের খাবার